বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

ছাগলনাইয়া থানায় সুধী সমাবেশ

ছাগলনাইয়া থানায় সুধী সমাবেশ

সৌরাভ হোসেন,  ছাগলনাইয়া: ফেনী জেলা পুলিশের উদ্যোগে ছাগলনাইয়া থানায় সুধী সমাবেশ আজ সোমবার বিকাল ৩ টায় থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।উক্ত সুধী সমাবেশে ফেনী জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ নজরুল ইসলামের সার্বিক পরিচালনায়,
সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশের চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ।

এতে বিশেষ অতিথি ছিলেন, ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম।এসময় ছাগলনাইয়া থানা পুলিশ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাগণ,ছাত্রসমাজ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জানাযায়, ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ আজ ফেনী সফরে এসে সকাল ১১টায় জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে বিশেষ কল্যাণ সভা, দুপুর ১২টায় পুলিশ অফিস সম্মেলন কক্ষে বিশেষ অপরাধ সভা শেষে বিকাল ৩টায় ছাগলনাইয়া থানা পরিদর্শনে আসেন এবং থানা প্রাঙ্গণে সুধী সমাবেশে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |