বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

গোয়ালন্দে পুলিশের চেকপোস্টে ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১

গোয়ালন্দে পুলিশের চেকপোস্টে ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১

নাজমুল হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী):  রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় চেকপোস্টে ৪৭(সাতচল্লিশ)বোতল ফেন্সিডিলসহ রোজিনা পরিবহনের যাত্রীবেশী ১মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ। গ্রেপ্তারকৃত আসামী হলো: জেলা-ঝিনাইদহ থানা-হরিনাকুন্ডু, ডাক- জোড়াদাহ, ভায়না (ভায়ানা মোল্লাপাড়া) গ্রামের মো. মাহাতাব উদ্দিন মন্ডল ও মাতা-মোছাঃ মমতাজ বেগমের ছেলে মো.মনিরুল ইসলাম (৩৩)কে গ্রেফতার করেন।
গোয়ালন্দ ঘাট থানা সূত্রে জানা যায়,গত ৪ ডিসেম্বর দিবাগত রাত্রে ঢাকা খুলনা মহাসড়কের গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে চেকপোষ্ট বসায় এসআই (নিঃ) মোঃ সেলিম মোল্লা ও তাঁর সংগীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রোজিনা পরিবহনের যাত্রী মনিরুল ইসলামকে তল্লাশি করে তার কাছে থাকা ৪৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রাকিবুল ইসলাম ফার্স্ট ডিসেম্বর দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন, গ্রেফতারকৃত আসামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে বৃহস্পতিবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ এমন কার্যক্রমে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছেন। তবে মাদক নির্মূলের জন্য আরো কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |