বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

দীর্ঘ ১৭ বছর পর গাজীপুর মহানগর জামায়াতের অফিস উদ্বোধন

দীর্ঘ ১৭ বছর পর গাজীপুর মহানগর জামায়াতের অফিস উদ্বোধন

সিরাজুল ইসলাম তপু, গাজীপুর: দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর মহানগর কার্যালয় উদ্বোধন করা হয়েছে। উল্লেখ্য, ১৭ বছর পর্যন্ত জুলুমবাজ আওয়ামী লীগ সরকারের রোষানলে এবং হামলা মামলায় জামায়াত নেতৃবৃন্দ অফিসে নিয়মিত বসতে পারেন নাই। এবং আওয়ামী সরকারের পেটুয়া পুলিশ বাহিনী অফিসটি বন্ধ করে দিয়েছিল।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের টীম সদস্য এবং গাজীপুর জেলা জামায়াতের সাবেক আমীর মোঃ আবুল হাশেম খান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মোহাঃ জামাল উদদীন, কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগর নায়েবে আমীর মোঃ খায়রুল হাসান, কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েব আমীর মোঃ হোসেন আলী, গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আ স ম ফারুকসহ জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |