মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

মান্দায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ- নিহত -৩

মান্দায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ- নিহত -৩

নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধিঃ  নওগাঁর মান্দায় মালবাহী ট্রাক ও  একটি মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার  (১০ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৪ঃ৩০ মিনিটে  দেলুয়াবাড়ী-চৌবাড়ীয়া  সড়কের বাঁকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় নিহতরা  হলেন  মহাদেবপুর উপজেলার ফাজিলপুর গ্রামের মাজেদ আলীর ছেলে শাকিল হোসেন, কালুশহর  গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে জাহিদুল ও  মান্দা উপজেলার সতিহাট এলাকার  নুর আলম ।
বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে ও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |