মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

নাঙ্গলকোটে হানাদার মুক্ত দিবস পালিত

নাঙ্গলকোটে হানাদার মুক্ত দিবস পালিত

নাঈম উদ্দিন, নাঙ্গলকোট (কুমিল্লা):  কুমিল্লার নাঙ্গলকোটে হানাদার মুক্ত দিবস উপলক্ষে বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা সদরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এসে শেষ হয়।
১৯৭১ সালের ১১ ডিসেম্বর নাঙ্গলকোট উপজেলা হানাদারমুক্ত হয়, ওই দিন অগ্রসরমান মুক্তি বাহিনীর আগমনের খবরে ভীত হয়ে এ উপজেলা হতে পাক হানাদার বাহিনী পালিয়ে যায়। তৎকালীন চৌদ্দগ্রাম ও লাকসাম থানার সব সেক্টর কমান্ডারের নির্দেশে বর্তমান নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কানকির হাট থেকে বীর মুক্তিযোদ্ধারা নাঙ্গলকোট অভিমূখে আসতে থাকেন। এ সংবাদে পাক বাহিনী ভীত হয়ে পড়ে এবং তড়িঘড়ি করে নাঙ্গলকোট ত্যাগ করে। একই সময়ে ক্যাপ্টেন ইনামুল হক ও তার বাহিনী নাঙ্গলকোটের পরিকোট ব্রিজ, মেজর কাদের জেলার বিজয়পুর ব্রিজ উড়িয়ে দেয়। পরে মুক্তিযোদ্ধা ও জনতার প্রতিরোধের মুখে পাক হানাদার বাহিনী আরো ভীত সন্ত্রস্ত হয়ে পালাতে বাধ্য হয়।
র‍্যালিতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সরকার, সহকারী কমিশনার ভূমি মিল্টন চাকমা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া,বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন, রুহুল আমিন, মাঈন উদ্দিন, নাঙ্গলকোট প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, দপ্তর সম্পাদক ইমরান হোসেন সোহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাপ্পী মজুমদার ইউনুস প্রমুখ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |