মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

কিশোরগঞ্জে সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

কিশোরগঞ্জে সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

নিজাম উদ্দীন, কিশোরগঞ্জ সদর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার, ১৫ ডিসেম্বর) সকাল ১০টায় কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ সোহেলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহা সচিব হাবিব উন নবী খান সোহেল। সম্মেলন উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক( ময়মনসিংহ বিভাগ) শরীফুল আলম।

বিশেষ অতিথি ছিলেন, জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য লায়লা বেগম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবর রহমান ইকবাল। প্রধান বক্তা ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।

এ সময় কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হাজী মোহাম্মদ ইসরাঈল মিঞার সঞ্চালনায় জেলার ১৩টি উপজেলার নেতাকর্মী ও সমর্থকেরা এই দ্বি-বার্ষিক সম্মেলনে অংশ নেন।

 

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |