মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

মহান বিজয় দিবস উপলক্ষে লুৎফুজ্জামান বাবরের পক্ষে পুষ্পস্তবক অর্পণ

মহান বিজয় দিবস উপলক্ষে লুৎফুজ্জামান বাবরের পক্ষে পুষ্পস্তবক অর্পণ

সুশান্ত কুমার রায়, মোহনগঞ্জ (নেত্রকোনা): মহান বিজয় দিবস উপলক্ষে মোহনগঞ্জে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেছেন, উপজেলা বি এন পি,পৌর বি এন পি ও     বি এন পির সকল সহযোগী অঙ্গ সংগঠন।
দিবসটি উপলক্ষে উপজেলা  প্রশাসনের উদ্যোগে স্থানীয় শহীদ মিনারে  সকাল সাড়ে সাতটায় পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণে অংশ গ্রহণ করেন, উপজেলা বিএনপির আহবায়ক  সেলিম কার্ণায়েন, সদস্য সচিব টিপু সুলতান, পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক মাসুম, সদস্য সচিব গোলাম রব্বানী পুতুল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন তালুকদার, সহ যুবদল, ছাত্র দল,সেচ্ছাসেবক দল,কৃষক দল সহ সকল  সহযোগী ও অঙ্গ সংগঠনের বর্তমান ও সাবেক  নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |