মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
খাইরুল ইসলাম আল আমিন: দেশের স্বনামধন্য প্রসাধনী প্রস্তুতকারক ও বিপণনকারী প্রতিষ্ঠান কোহিনূর কেমিক্যাল কোম্পানী (বাংলাদেশ) লিমিটেড-এর ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ই ডিসেম্বর) বিকাল ৩ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।
কোহিনূর কেমিক্যাল কোম্পানী (বাংলাদেশ) লিমিটেড-এর চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোঃ রেজাউল করিম, পরিচালক মোঃ এবাদুল করিম, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. আনোয়ার হোসেন, কাজী মামুনুল আশরাফ, কোম্পানী সচিব মোঃ কামরুজ্জামান, এফসিএমএ এবং সিএফও মহাঃ শামীম কবির, এফসিএমএ।
সভায় ২০২৩-২০২৪ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী ও কোম্পানীর সার্বিক কার্যক্রমের উপর আলোচনা করা হয় এবং আলোচ্যসূচিসমূহ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এসময় ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য ৫০ শতাংশ হারে নগদ লভ্যাংশ এবং ১০ শতাংশ হারে বোনাস শেয়ার প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়।