মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

বিটঘর ইউনিয়ন প্রবাসী সমাজকল্যাণ ফাউন্ডেশন থেকে আর্থিক অনুদান ও বাছুর প্রদান 

বিটঘর ইউনিয়ন প্রবাসী সমাজকল্যাণ ফাউন্ডেশন থেকে আর্থিক অনুদান ও বাছুর প্রদান 

মোঃ হোসাইন ইসলাম, নবীনগর: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা বিটঘর ইউনিয়ন প্রবাসী সমাজকল্যাণ ফাউন্ডেশন থেকে একটি  পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে গরুর বাছুর এবং দুটি  পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে বিটঘর দক্ষিণ পাড়া বাইতুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে প্রদান করা হয়েছে।
বিটঘর ইউনিয়ন প্রবাসী সমাজকল্যাণ ফাউন্ডেশন এর উপদেষ্টা মো: জামাল উদ্দিনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, বিটঘর ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বীর মুক্তিযোদ্ধা ফিরুজ বাশার, আব্দুল মজিদ মঙ্গল মেম্বার, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও ক্রীড়াবিদ রফিকুল ইসলাম সেন্টু, কালসার নাঈমা আলম মহিলা ডিগ্রি কলেজ প্রভাষক তৌফিকুল হক বাবু, বিশিষ্ট ব্যবসায়ী আজাদ খান, বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দীন, সমাজ সেবক আবু কাউছার, মো: হোসেন মিয়া, ফরহাদ হোসেন রুমেল।
বিটঘর ইউনিয়ন প্রবাসী সমাজকল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা জামাল উদ্দিন বলেন, আপনারা সবাই বিটঘর ইউনিয়ন প্রবাসী সমাজকল্যাণ ফাউন্ডেশনের জন্য খাছ করে দোয়া করবেন, সবাই যেন সুস্থ থাকে। এরকম আরো সমাজসেবা মূলক কর্মকান্ডে জড়িত থাকতে পারে। প্রবাসী সবার জন্য আপনারা দোয়া করবেন।
বিটঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বক্তব্যে বলেন, আমরা খুব আনন্দিত হয়েছি আমাদের ভাইয়েরা মাথার ঘাম পায়ে ফেলে প্রবাসে টাকা রোজগার করে এলাকার অসহায় গরীব মানুষদেরকে বিভিন্ন সময়ে উপকার করছে তা সত্যি অনুপ্রেরণা এবং প্রশংসা দাবী রাখে।
সংগঠন পরিবারের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন, মুফতি জুবায়ের আহমেদ সিরাজী।
সংগঠনের কার্যকরী কমিটি, প্রধান উপদেষ্টা, প্রধান পৃষ্ঠপোষক, নির্বাহী উপদেষ্টাগণের পরামর্শক্রমে সভাপতি আরিফুল ইসলাম শাহীন ভুঁইয়া মুঠোফোনে জানান, পর্যায়ক্রমে প্রত্যেক ওয়ার্ডে এই রকম মহৎ কাজ করা হবে, এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |