মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

১ লাখ ৫০ হাজার ইয়াবা সহ ২ মাদক কারবারি আটক

১ লাখ ৫০ হাজার ইয়াবা সহ ২ মাদক কারবারি আটক

মুহাম্মদ কিফায়ত, টেকনাফ (কক্সবাজার): কক্সবাজার টেকনাফ শাহপরীরদ্বীপ মাঝের পাড়া এলাকায় র‍্যাব-১৫ অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দুই মাদক কারবারি কে আটক করেছেন।

আটককৃতরা হলেন শাহপরীরদ্বীপ মাঝের পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে মোস্তাক আহমদ(২১) ও মৃত মোছা আকবরের ছেলে আবুল হোসেন (৫৫)

এই তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার অধিনায়ক মো. কামরুজ্জামান। তিনি জানান ২৪ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব-১৫, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল টেকনাফ শাহপরীরদ্বীপ মাঝের পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় দুইজন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। দুইজন মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়।

আটককৃত মাদক কারবারিদের হেফাজত থাকা ১ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

আটককৃত ও পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |