মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

মিয়ানমারের আরাকানে ফিরতে রোহিঙ্গা সংঘটনের নেতা মুফতি-ওলামাদের সমাবেশ

মিয়ানমারের আরাকানে ফিরতে রোহিঙ্গা সংঘটনের নেতা মুফতি-ওলামাদের সমাবেশ

মাহবুব আলম মিনার, কক্সবাজার দক্ষিণ: আরাকানে ফিরতে রোহিঙ্গাদের ভিবিন্ন সংঘটনের মুফতি-ওলামাদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে হাজার হাজার রোহিঙ্গাদের উপস্থিতিতে তাদের নানা সংঘটনের মুফতি ও ওলামারা বক্তব্য রাখেন । সমাবেশে রোহিঙ্গা নেতারা বলেছেন নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমে দেশে ফিরতে সবাইকে ঐক্যবদ্ধ ও যথাযথ উদ্যোগ গ্রহণ করতে বলেন ।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১ ওয়েস্টের ই/৬ ব্লক সংলগ্ন মাঠে রোহিঙ্গাদের এ সমাবেশ শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে। রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ বলেন, রোহিঙ্গা জাতির নিজস্ব ঠিকানা, বাড়ি-ঘর, সহায় সম্পত্তি, নিজস্ব পরিচয় সব ছিল। মিয়ানমার জান্তা সরকার যুগের পর যুগ নাগরিক অধিকার থেকে বঞ্চিত করে দমন-পীড়ন ও নির্যাতন চালিয়ে রোহিঙ্গাদের সবকিছু জ্বালিয়ে দিয়ে ২০১৭ সালে আরাকান থেকে বিতাড়িত করেছে। সেই থেকে আমরা আশ্রয় হিসেবে বাংলাদেশে ক্যাম্পের ঝুপড়ি ঘরে বসবাস করছি। যুগের পর যুগ নিজ দেশ ও মাতৃভূমি ফেলে তো আরেকটি দেশে জীবন কাটানো যায় না। সেজন্য মিয়ানমারে ফিরে যেতে রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে বসবাসকারী রোহিঙ্গাদের ঐক্যবদ্ধ করতে ধাপে ধাপে সমাবেশ করছি, কীভাবে মিয়ানমারের আরাকান নিজ দেশে ফিরতে পারি।

সমাবেশে আরেক রোহিঙ্গা নেতা মৌলভি রহমত করিম বলেন, আমরা রোহিঙ্গা জাতি প্রয়োজন হলে নিজ দেশ মিয়ানমার আজাদের জন্য রক্ত বিসর্জন দিতে হলেও দেবো। রোহিঙ্গা ক্যাম্পে নয় বরং আরাকানে গিয়ে রক্ত দিয়ে আরাকান স্বাধীন করতে হলে করবো। উক্ত সমাবেশে উপস্থিত রোহিঙ্গা যুবকরা “আরাকান রোহিঙ্গা স্যালভার্সন আর্মি জিন্দাবাদ ” বলে স্লোগান দিতেও দেখা যায়। এই সময় আর কিছু যুবকরা আবু আম্মার জুনুনি জিন্দাবাদ বলেও ডাক দিতে দেখা গেছে। উপস্থিত রোহিঙ্গাদের মাঝে একে একে রোহিঙ্গা সংঘটন গুলোর নেতারা বক্তব্য রাখতেও দেখা যায়। এবিষয়ে জানতে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর ফেস এন্ড হিউম্যান রাইটসের নেতা মাস্টার জুবায়ের বলেন। তারা যুগে যুগে নির্যাতিত হয়েছে, প্রতিবার নির্যাতিত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষ ও সরকারের প্রতি শুকরিয়া ও জানান এই নেতা। তিনি নিজ দেশে জাতি কে টেকসই প্রত্যাবাসন করে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক মহলের প্রতি অনুরোধও জানান।

এবিষয়ে জানতে চাইলে উখিয়া-১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. সিরাজ আমিন সত্যতা নিশ্চিত করে বলেন, রোহিঙ্গা মুফতি ও ওলামায়েদের একটি সমাবেশ ক্যাম্পে আয়োজন হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে সমাবেশটি দুপুরে দিকে শেষ হয়েছে বলেও জানান ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |