মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

গোয়ালন্দে নিঃস্ব তিনটি পরিবারের পাশে দাঁড়ালেন আইয়ুব আলী খান

গোয়ালন্দে নিঃস্ব তিনটি পরিবারের পাশে দাঁড়ালেন আইয়ুব আলী খান

নাজমুল হোসেন, গোয়ালন্দ রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৪ নং ফেরিঘাট এলাকায় শাহাদৎ মেম্বার পাড়ায় আগুনে পুড়ে যাওয়া তিনটি পরিবারের সদস্যদের পাশে দাঁড়ালেন দৌলতদি ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী খান।
শনিবার (২৮ ডিসেম্বর) সকালে  ঘটনা স্থল পরিদর্শন করেন এবং ৩টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন ।
স্থানীয়রা জানান,শহীদের বসতবাড়ির রান্নাঘরের থেকে আগুনের সূত্রপাত ঘটে। এলাকাটি ঘন বসতি হওয়ার কারণে দ্রুত সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের বাড়ি রেজাউল করিমের ঘরে। এ সময় শহীদের গোয়াল ঘরে থাকা দুইটি গরু আগুনে পুড়ে যায়। পরিবারের লোকজনের চিৎকার চেঁচামেচিতে ৪ নং ফেরিঘাটে আশেপাশে থাকা লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে তাঁরা ব্যর্থ হন। এ সময় গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে তাঁরা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে এসে এক থেকে দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিভাতে সক্ষম হয় ।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার বাছের আলী জানান,আমরা খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছায়ে এক থেকে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিভাতে সক্ষম হয়েছি। তিনি আরো জানান,একটি গবাদি পশু ও দুইটি ঘর পুড়ছে ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |