মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় মোবাইলসহ আটক-১

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় মোবাইলসহ আটক-১

মোঃ মোক্তার হোসেন মুক্তা, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে  বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ ১৮টি মোবাইলসহ মুক্তার আলী নামের একজনকে আটক করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। আটককৃত মুক্তার আলী (২৪) শিবগঞ্জ থানার পাঁচকাঠা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন, চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান (পিএসসি)।

বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৯ ডিসেম্বর)সকাল ৯টার দিকে মনোহরপুর বিওপির একটি বিশেষ চৌকস টহলদল, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দূর্লভপুর ইউনিয়নের বুগলাউড়ি ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে ভারতীয় ১৮টি অবৈধ মোবাইল ফোনসহ একটি ইঞ্জিল চালিত নৌকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট  কর্নেল মো. মনির-উজ-জামান (পিএসসি) বলেন, চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত মোবাইল, মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালান বন্ধের বিরুদ্ধে জিরো ট্লারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা প্রস্তুত রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |