মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

নয়নপুর সমাজ কল‍্যাণের নেতৃত্বে মনজুরুল-তারেক-রবিউল-জাহিদ-জুয়েল

নয়নপুর সমাজ কল‍্যাণের নেতৃত্বে মনজুরুল-তারেক-রবিউল-জাহিদ-জুয়েল

মোহাম্মদ তারেক, রামগঞ্জ (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রামগঞ্জে বহুল আলোচিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নয়নপুর সমাজ কল‍্যাণ ফাউন্ডেশনের ২য় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন গত শুক্রবার অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার মোঃ ইসমাইল হোসেন ও শরীফ হোসেনের পরিচালনায় সংগঠনের বিগত কার্যনির্বাহী কমিটির সদস‍্যরা উক্ত ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করে।
নানা জটিলতার জন‍্য এবছর অনলাইন প্রক্রিয়ায় ভোটের আয়োজন করা হয়। আগামী ১বছরের জন‍্য ন‍য়নপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশনকে নেতৃত্ব দেওয়ার জন‍্য সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন জনাব মনজুরুল ইসলাম,যিনি বিগত কমিটিতে ও সভাপতি হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন । সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন জনাব মোক্তার হোসেন তারেক, এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ পদে পূণরায় মোঃ জাহিদ হোসাইন এবং প্রচার সম্পাদক পদে পূণরায় মোঃ জুয়েল হোসেন নির্বাচিত হন।
নব-নির্বাচিত সভাপতি জনাব মনজুরুল ইসলামের অনুভূতি ও প্রত‍্যাশা জানতে চাইলে তিনি বলেন,আমি এই সংগঠনের বিগত কমিটির ও সভাপতি ছিলেন, এখন আবার ১বছরের জন‍্য সদস‍্যরা আমাকে নির্বাচিত করেছেন।আমি এই দায়িত্বকে আমানত মনে করে মানুষের সেবায় আল্লাহর খুশির জন‍্য কাজ করেছি এবং আগামী দিনগুলোতে ও করবো। আমার উপর আস্থা ও বিশ্বাস রাখার জন‍্য সদস‍্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোক্তার হোসেন তারেক বলেন, আমার উপর বিশ্বাস ও আস্থা রেখে সদস্যরা যে দায়িত্বভার দিয়েছেন তা আমি সততা ও নিষ্ঠার সাথে আল্লাহকে খুশি করার জন‍্য পালন করবো। আমাদের সংগঠনের প্রতিটি সদস্যকে আমি সাধারণ সম্পাদক মনে করি সবাই আমরা এক এবং একসাথে এই সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যাবো।
সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম বলেন, আমি এই সংগঠনের মঙ্গলে এবং আল্লাহর খুশির জন‍্য মানুষের কল‍্যাণে নিজেকে বিলিয়ে দিবো।
উল্লেখ্য উক্ত নির্বাচনে বিজয়ীরা আগামী ১ বছর স্বাধীনভাবে সংগঠনের মঙ্গলের স্বার্থে সংগঠনের নীতিমালা অনুযায়ী যে কোনো ধরনের ভালো সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করতে পারবেন,কেউ বাধাগ্রস্থ করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করতে পারবেন ।
০১ জানুয়ারি ২০২৫ তারিখ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী দিন থেকে ১বছরের জন‍্য তারা দায়িত্বভার গ্রহণ করেছেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |