মোঃ আব্দুল হাই, কালাই (জয়পুরহাট): জয়পুরহাটের কালাইয়ে আলু ক্ষেত থেকে আব্দুল মালেক নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে কালাই থানা পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের কুজাইল দিঘী বড়কোদাল মাঠে স্থানীয় লোকজন বৃদ্ধের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।
নিহত আব্দুল মালেক খান ফটু (৬৫) উপজেলার জিন্দারপুর ইউনিয়নের করিমপুর গ্রামের বাসিন্দা । তিনি বেগুনগ্রাম ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন।
নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি আব্দুল মালেক। সারারাত খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। পরেরদিন সকালে আলু ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায় স্থানীয় লোকজন।
কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান জানান, সংবাদ পেয়ে কালাই থানা পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাটে প্রেরণ করা হয়েছে। তদন্ত চলমান ।