মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

ব্যাংক খাত ও শিল্পপতিদের নিয়ে ‘গুজব’: গ্রেপ্তার দিপু কারাগারে

ব্যাংক খাত ও শিল্পপতিদের নিয়ে ‘গুজব’: গ্রেপ্তার দিপু কারাগারে

নিজস্ব সংবাদদাতা :ব্যাংক ও আর্থিক খাত এবং শিল্পপতিদের নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে মতিঝিল থানার এক মামলায় গ্রেপ্তার একজনকে কারাগারে পাঠানো হয়েছে। গত ( ১ এপ্রিল) তাকে আটক করেন ডিবি সাইবার এন্ড স্পেশাল মিডিয়া ক্রাইম টিম। গত রবিবার তাকে রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মহানগর হাকিম ৩ এর আদালতের বিচারক। সেইসঙ্গে তাা জামিন আবেদনও করা হয়েছিল। শুনানি শেষে বিচারক উভয় আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

কারাগারে যাওয়া ব্যক্তি হলেন-কাজী মশিউর রহমান দিপু ওরফে দিপু গাজী । ব্যাংক -আর্থিক খাত ও শিল্পপতিদের নিয়ে ‘গুজব’ ছড়িয়ে প্রতারণা ও মানহানিকর করে মোটা অংকের টাকা আদায় করেন বলে ডিবি কর্মকর্তারা জানিয়েছেন। রাজধানীর ওয়ারী টিকাটুলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা- ডিবি সাইবার এন্ড স্পেশাল মিডিয়া ক্রাইম টিম। সম্প্রতি কাজী মশিউর রহমান দিপুসহ ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ চক্র ব্যাংক খাত ও নোমান গ্রুপ নিয়ে ‘গুজব’ ছড়িয়ে প্রতারণা ও মনগড়া তথ্য প্রদান করে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ান। মতিঝিল থানার একটি মামলায় তাকে আটক করা হয়েছে।

“তারা জামায়াত-বিএনপির সঙ্গে সম্পৃক্ত এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভাবে গুজব ছড়িয়ে মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করা। ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে ১ এপ্রিল রাজধানীর মতিঝিল থানায় রেজাউল করিম নামের একজন ব্যাক্তি আইসিটি আইনে একটি মামলা করেন। এই মামলার প্রধান আসামি কাজী মশিউর রহমান দিপুকে আটক করেন ডিবি পুলিশ। তার দেওয়া তথ্যমতে এ ঘটনায় সাথে জড়িত আরও ১০/১২ জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ডিবির প্রধান হারুন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |