বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
নিজস্ব সংবাদদাতা : ময়মনসিংহের ত্রিশালের সাবেক ও বর্তমানে হালুয়াঘাট উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মো: আবু জুলহাসকে দুর্নীতির অভিযোগে গত (০৪-এপ্রিল) সরকারী কর্মচারী (শৃংখলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর ৪(৩) (ক) বিধি মোতাবেক দন্ডে দন্ডিত করা হয় ।
মো: আবু জুলহাসকে ০৪ (চার) বছরের জন্য তাঁর বর্তমান আহরিত বেতনস্কেল ৭ম গ্রেডভুক্ত ২৯,০০০-৬৩,৪৯০/- নিন্মে বেতন গ্রেড ৮ম গ্রেডভুক্ত ২৩,০০০-৫৫,৪৭০/- টাকা বেতনস্কেলে বর্তমান (মূলবেতন) ২৩,০০০/- (তেইশ হাজার) টাকায় অবনমিতকরণ দন্ডারোপ করা হলো এবং তার কর্তৃক আত্মসাতকৃত মোট ১৩,৩০,০০০/- (তের লক্ষ ত্রিশ হাজার) টাকা তাঁর মাসিক বেতন হতে প্রতিমাসে ১০,০০০/- (দশ হাজার) টাকা করে কর্তনপূর্বক সরকারের সংশ্লিষ্ট নির্দিষ্ট কোডে জমা দিতে বলা হয় । মাসিক বেতন হতে আদায়কৃত টাকা আত্মসাতকৃত টাকার কম হলে অবশিষ্ট অর্থ তাঁর আনুতোষিক হতে আদায়যোগ্য হবে বলে জানান।
সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৫৮ এর উপধারা ২ অনুযায়ী তিনি সচিব বরাবর আপিল করেন। আপীল আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৫ জুন তারিখে ব্যক্তিগত শুনানি গ্রহণ করা হয়। ব্যক্তিগত শুনানী অন্তে আপীল আবেদনটি না-মঞ্জুর করা হয় এবং দণ্ড বহাল রাখা রয়েছে।