বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

ছাত্রীকে যৌন হয়রানি: ভিকারুননিসার শিক্ষক বরখাস্ত

ছাত্রীকে যৌন হয়রানি: ভিকারুননিসার শিক্ষক বরখাস্ত

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে শিক্ষক আবু সুফিয়ানকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। বুধবার রাতে পরিচালনা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী।

তিনি জানান, তদন্ত কমিটির সুপারিশের আলোকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার থেকে তা কার্যকর হবে।  ভুক্তভোগী ছাত্রীর বাবা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতির কাছে লিখেত অভিযোগ দিয়েছিলেন।

এরআগে ওই ছাত্রীর বাবার লিখিত অভিযোগ পাওয়ার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং ওই শিক্ষককে ক্লোজড করা হয়েছিল।  লিখিত অভিযোগে ছাত্রীর বাবা উল্লেখ করেন, তার মেয়েকে প্রাইভেট পড়াতেন শিক্ষক আবু সুফিয়ান। তিনি প্রায় সময়ে অশালীন মেসেজ পাঠাতেন। যা সম্মানহানিকর।

গত ৩১ আগস্ট প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি ও ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলামের কাছে লিখিত অভিযোগ দেন ওই ছাত্রীর বাবা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |