রবিবার, ২১ Jun ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

স্ত্রীকে হত্যা অনুশোচনায় ভুগে আত্মসমর্পণ স্বামীর

স্ত্রীকে হত্যা অনুশোচনায় ভুগে আত্মসমর্পণ স্বামীর

গাজীপুর প্রতিনিধি:  গাজীপুর সিটি কর্পোরেশনের হাড়িনাল এলাকায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার ১১ দিন পর ‘অনুশোচনায়’ ভুগে আত্মসমর্পণ করেছন স্বামী। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ ডিসেম্বর) রাত ১২টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে, গত ২৪ নভেম্বর এ ঘটনা ঘটে। ঘাতক স্বামীর নাম বেলায়েত হোসেন। তিনি হাড়িনাল দক্ষিণপাড়া আমজাদ হোসেনের বাড়িতে ভাড়া থেকে সবজি বিক্রি করতেন।

পুলিশ জানায়, হাড়িনালের ওই বাড়িতে স্বামী-স্ত্রী দুইজনই থাকতেন। গত ২৪ নভেম্বর তাদের মধ্যে কথা-কাটাকাটির হয়। একপর্যায়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন বেলায়েত। পরে বাড়ির উঠানেই লাশ মাটিচাপা দেন। এরপর থেকেই অনুশোচনায় ভুগতে থাকেন তিনি। সোমবার (৪ ডিসেম্বর) গাজীপুর সদর থানায় আত্মসমর্পণ করে হত্যার ঘটনা সম্পর্কে বিস্তারিত বলেন। পরে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

গাজীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, থানায় আত্মসমর্পণ করে ঘটনার বিস্তারিত বলেন বেলায়েত। পরে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাই৷ মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |