রবিবার, ২১ Jun ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

স্বর্ণ চোরাচালানীর টাকা ভাগাভাগি নিয়ে ২ জনকে গুলি করে হত্যা

স্বর্ণ চোরাচালানীর টাকা ভাগাভাগি নিয়ে ২ জনকে গুলি করে হত্যা

 মোঃ সবুজ হোসেন,ঝিনাইদহ :  ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নে স্বর্ণ চোরাচালানীর টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জের ধরে শামীম মন্ডল (৩৫) ও মন্টু মন্ডল (৪৭) নামের দুই জনকে গুলি করে হত্যা করা হয়েছে। এসময় নিহত শামীমের বাবাও সামছুল মন্ডলের (৬৫) গুলিতে আহত হয়। তাকে আহত অবস্থায় মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। ১৭ জানুয়ারি বুধবার বিকালে মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের সীমান্তবর্তী বাঘাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে । এলাকাবাসীরা জানান,বাঘাডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে র্দীঘ দিন ধরে শামীম,মন্টু,তরিকুলসহ ৫/৬ জন স্বর্ণের চোরাচালান ব্যবসা করে আসছিলো।

আর স্বর্ণ চোরাচালানীর টাকা ভাগাভাগি নিয়ে বেশ কয়েক দিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিলো। নিহত শামীমের চাচাতো ভাই কামরুজ্জামান জানান, তাদের মধ্যে টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের কারণে বুধবার বিকালে ঘাতক বাঘাডাঙ্গা গ্রামের পনিআটি পাড়ার টেনা মন্ডলের ছেলের তরিকুল ওরফে আকালের কাছে পাওনা টাকা চাইতে যায় বাঘাডাঙ্গা গ্রামের সামসুল মন্ডলের ছেলে শামীম ও একই গ্রামের মন্টু। তখন তরিকুল,শামীম ও মন্টু মধ্যে টাকা নিয়ে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে তরিকুল ওরফে আকালের হাতে থাকা পিস্তল দিয়ে শামীম ও মন্টুকে গুলি করে পালিয়ে যায়। সংবাদ পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ২টি গুলির খোসা ও তীর-ধনুক উদ্ধার করেছে। নেপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুর আলম মৃধা জানান,তাদের মধ্যে চোরাচালানের টাকা পয়সা ভাগাভাগি নিয়ে বিরোধের কারনেই এই হত্যাকান্ড ঘটেছে।মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহাবুর রহমান জানান,নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার নিহতদের লাশ ঝিনাইদহ মর্গে প্রেরণ করা হবে। তিনি আরো জানান,আসামী ধরতে বিভিন্ন এলাকায় অভিযান চলছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |