মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

নওগাঁয় চাকুরীর প্রত্যাশীর আবেদন জমা না নেওয়ার অভিযোগ

নওগাঁয় চাকুরীর প্রত্যাশীর আবেদন জমা না নেওয়ার অভিযোগ

মোঃ রায়হান আলী, মান্দা (নওগাঁ) সংবাদদাতা :
নওগাঁর মান্দায় চকউলী বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক নজরুল ইসলামের বিরুদ্ধে জনবল নিয়োগে চাকুরী প্রত্যাশীর আবেদন পত্র জমা না নেওয়া, নির্ধারিত সময়ের আগেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখাসহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

 

এমন অভিযোগে নিরাপত্তা কর্মী পদে চাকুরী প্রত্যাশী মাইনুল ইসলাম নামে এক ব্যক্তি বাদী হয়ে মুকাম মান্দা সিনিয়র সহকারী জজ আদালত নওগাঁ নং ৯৫/২৪ একটি মামলা দায়ের করেন। এতে প্রতিষ্ঠানসহ ১২ জনের বিরুদ্ধে আনীত অভিযোগ আমলে নিয়ে (৩০) দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন বিজ্ঞ আদালত। মামলার সূত্রে জানা যায়, গত ১৭ মে দৈনিক করতোয়া পত্রিকার মাধ্যমে সহকারী প্রধান শিক্ষক, কম্পিউটার ল্যাব অপারেটর, নিরাপত্তা কর্মী ও আয়া ৪টি পদের জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

 

 

বিজ্ঞপ্তির প্রেক্ষিতে নিরাপত্তা কর্মী পদে আবেদন পত্র জমা দিতে জান মাইনুল ইসলাম কিন্তু প্রধান শিক্ষক আবেদনপত্র জমা দিতে নানা টালবাহানা শুরু করেন। এক পর্যায়ে তিনি আবেদন পত্র জমা নেবেন না বলে জানিয়ে দেন। এ ঘটনায় ভুক্তভোগী মাইনুল ইসলাম জানান, ইতিপূর্বে প্রধান শিক্ষক দুইবার স্বেচ্ছাচারীতা ও অনিয়ম করে নিয়োগ দেওয়ার চেষ্টা করেন সে সময় আমি সহ গ্রামের লোকজন প্রতিবাদ করায় আমাদের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দেন প্রধান শিক্ষক।

 

ঐ মামলা থাকায় আমার আবেদনপত্র জমা নেননি। বাধ্য হই আমি আইনের আশ্রয় নিয়েছি। এছাড়াও সহকারী প্রধান শিক্ষক পদে আবেদনকারী খাইরুল ইসলাম ও আইয়া পদে সুমি আক্তার আবেদীনপত্র জমা নিতেও নানা টালবাহানাকরে দুপুর ১ঃ০০ টার সময় প্রতিষ্ঠান বন্ধ করে চলে যান প্রধান শিক্ষক এমন অভিযোগও পাওয়া গেছে। দুই চাকরি প্রত্যাশী খায়রুল ইসলাম ও সুমি আক্তার অভিযোগ করে বলেন বৃহস্পতিবার আবেদনপত্র জমা দিতে গিয়ে দেখি দুপুর ১ টার সময় পুরো প্রতিষ্ঠান তালাবদ্ধ।

 

প্রধান শিক্ষকের মোবাইল ফোনে বারবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি। বাধ্য হয়ে বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহ আলম শেখ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানুকে মোবাইল ফোনে অবগত করা হয়। পরবর্তীতে বাধ্য হয়ে প্রধান শিক্ষক পিয়ন শাহ আলমকে স্কুলে পাঠিয়ে আবেদন পত্র জমানেন। অফিস সাহায়ক শাহ আলম বলেন ১টার সময় প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে প্রধান শিক্ষক আমাকে আর কিছু বলেলনি, এখন ফোন দিয়ে আসতে বললেন তাই আসলাম।

 

তবে প্রধান শিক্ষক নজরুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, একটি মহল দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। প্রতিষ্ঠান খোলা রয়েছে যে কেউ আবেদন করতে পারে। উল্লেখ্য এর আগে এলাকার সচেতন ব্যক্তি মোঃ ইয়াসিন আলী উপ-পরিচালক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালক বরাবর শিক্ষক মোঃ নজরুল ইসলাম ও সভাপতি ইদ্রিস আলী সরদারের বিরুদ্ধে দূর্নীতির বিভিন্ন অনিয়ম, অর্থ-আত্মসাৎ ও নিয়োগ বাণিজ্যের সহ নানা অনিমের অভিযোগ করেন। এমন অভিযোগে প্রেক্ষিতে গত ৮ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখের গঠিত নিয়োগ বোর্ড স্থগিত ঘোষণা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহ আলম শেখ ও ডিজি প্রতিনিধ।

 

এ ব্যাপারে মান্দা উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহ আলম শেখ জানান, সময়ের আগে প্রতিষ্ঠান বন্ধ রাখার কোনো সুযোগ নেই এরপরেও কেন বন্ধ করা হয়েছে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে বিষয়টি ব্যবস্থা নেওয়া হবে। আবেদনপত্র জমা না নেওয়ার বিষয়ে শুনেছি। এ ধরনের কোন ঘটনা ঘটে থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |