মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

পাইকগাছায় পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত সহ আটক- ১৬

পাইকগাছায় পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত সহ আটক- ১৬

এম জালাল উদ্দীন, স্টাফ রিপোর্টার : পাইকগাছা থানা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে দশ জন পরোয়ানাভুক্ত ৫ সাজাপ্রাপ্ত ও নিয়মিত মামলায় ১ সহ মোট ষোল জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত সকলকে শনিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা থেকে প্রাপ্ত সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান এর দিকনির্দেশনা মোতাবেক উপজেলার বিভিন্ন এলাকা থেকে সাজাপ্রাপ্ত এর দায়ে মোঃ ইমরান হোসেন, আকাত আলী,মনোতোষ সানা, সরিফুল ইসলাম ও সিরাজুল সরদার কে আটক করা হয়েছে। এছাড়াও একই রাতে সিআর ও জিআর মামলায় পরোয়ানাভুক্ত এর দায়ে হুমায়ুন কবির, মাসুম বিল্লাহ, ইলিয়াস হোসেন, আলমগীর জমাদ্দার, সোলাইমান সরদার ও নিয়মিত মামলার ১ জন মিলিয়ে আরো ১১ জনকে আটক করেছে থানা পুলিশ।

এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, আটক সকল আসামিদের শনিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |