বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
মোহাম্মদ ফারুক আজম : মহেশখালীর কুতুবজোমে লবণ তোলা নিয়ে বাকবিতণ্ডা জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটনায় মুহাম্মদ সোহেল (৩০) নামের এক দর্জি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকেরা। এ ঘটনায় আরও তিনজনের অবস্থা গুরুতর। তাদের আশংকাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ২০ই অক্টোম্বর, জুমাবার সন্ধ্যা ৭টায় কুতুবজোম ইউনিয়নের কালামিয়া বাজার। নিহত মোহাম্মদ সোহেল (৩০) কালামিয়া বাজার এলাকার রাজা মিয়ার ছেলে এবং পেশায় দর্জি দোকানি। আহতরা হলেন, ফোরকান আহমদের পুত্র মুহাম্মদ মকছুদ (৩৫) ও জালাল মিয়া (৩৩), আলী মিয়া (৫০)।
আরও পড়ুন: আরও পড়ুন :নারায়ণগঞ্জে মিলে বিস্ফোরণে নিহত বেড়ে ৪
স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান,সন্ধ্যার দিকে কালামিয়া বাজার এলাকার মৃত আনছার প্রকাশ পিয়ারু ও এরশাদ, কালাবাশি, ছিদ্দিক ও আনোয়ারসহ ১০/১৫ জন দেশী অস্ত্র নিয়ে বাজারে আসে। এসেই তারা মুহাম্মদ সোহেল, মকছুদ, জালাল মিয়া ও ফোরকানকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত করে ফেলে। তারা আহতদের উদ্ধার করতে বাঁধা দেয়। তারা চলে গেলে বাজারে আসা লোকেরা তাদের উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহত ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আহত মুহাম্মদ সোহেলের মৃত্যু হয়।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তীর নের্তৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এই রিপোর্ট লেখা পর্যন্ত কালামিয়া বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাতে ব্যাপক সংঘর্ষ বা লুটপাঠ হওয়ার সম্ভাবনা রয়েছে।