মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

নাইক্ষ্যংছড়িতে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

নাইক্ষ্যংছড়িতে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

গুলিবিদ্ধ

মনসুর আলম মুন্না, কক্সবাজার: কক্সবাজার রামুর পার্শ্ববর্তী পার্বত্য উপজেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার(২২ অক্টোবর) সকালে বাইশারী ইউনিয়নের ৬নং রাবার বাগান এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা তাকে উপজেলার বাইশারী ইউনিয়নের করলিয়া মুরা এলাকার বাসিন্দা হিসেবে শনাক্ত করেছে। নিহত যুবকের নাম শহিদুল ইসলাম (৩০)। তিনি একজন শ্রমজীবি বলে জানিয়েছে এলাকাবাসী।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি টান্টু সাহা জানান, রবিবার সকালে রাবার বাগানে কাজ করতে গিয়ে শ্রমিকরা একজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়ার পর মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিক সুরতহালে তার শরীরে কয়েকটি আঘাতের চিহ্ন এবং গুলিবিদ্ধ হওয়ার নমুনা পাওয়া গেছে।ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, এখনো নিহতের আত্মীয় স্বজনের পক্ষ থেকে লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে নিহতের চাচা শাহাবুদ্দিন বাদী হয়ে একটি হত্যা মামলা করবেন বলে তাকে জানানো হয়েছে।
৬ নং রাবার বাগানের ম্যানেজার আল আমিন জানান, বাগানের সুপারভাইজার হিরোর মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাটি পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাবার বাগানে যাবার পাহাড়ি পথের পাশ থেকে নিহত শহিদুল ইসলামের মরদেহ উদ্ধার করে।
এদিকে নিহতের চাচা শাহাবুদ্দিন জানান, শনিবার রাত ৯টা পর্যন্ত শহিদুল ইসলাম করলিয়া মুরা এলাকায় ছিল। তবে কখন কে তাকে নিয়ে গিয়ে হত্যা করেছে তা আমরা জানতে পারিনি। মরদেহ উদ্ধারের পর ঘটনা সম্পর্কে আমরা জানতে পারি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |