মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

নিহত
ঠাকুরগাঁও সীমান্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নুরুজ্জামান (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

সোমবার (২৩ অক্টোবর) ভোরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই এলাকার পশ্চিম সোনামতী ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত নুরুজ্জামান বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের দক্ষিণ মেদ্যাপাড়া গ্রামের তসলিম উদ্দিন ছেলে। তিনি চার সন্তানের জনক ছিলেন। তার লাশ এখন ভারতীয় সীমান্ত এলাকায় আছে।

আরও পড়ুন: মুখোশধারী সন্ত্রাসীদের হাতে তরুণ অপহৃত

বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল তানজীর আহমদ বলেন, আমরা জানতে পারি, নুরুজ্জামান ভারত থেকে গরু চোরাকারবারির মাধ্যমে গরু আনতে যান। এ সময় বিএসএফের গুলিতে গুরুতর আহত হয়ে পড়েন। পরে জানা যায়, তিনি মারা গেছেন। এ ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হচ্ছে।
আমজানখোর ইউনিয়নের চেয়ারম্যান আকালু বলেন, নুরুজ্জামান গরু চোরাকারবারির সঙ্গে জড়িত ছিলেন। শুনেছি সোমবার ভোরে তাকে ভারত সীমান্তের মধ্যে গুলি করে বিএসএফের সদস্যরা। লাশ ভারতের বিএসএফ ১৫২ সোনামতি ক্যাম্পে রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |