বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
মহেশখালী প্রতিনিধি : মাটি আর ছন দিয়ে বাড়িতে কোনরকম থাকতেন দিনমজুর আবু তাহের (৪১)। নিত্যদিন জীবিকার তাগিদে যুদ্ধ করে চলতে হয় থাকে। দিন শেষে শেষ আশ্রয়টুকু ছিনিয়ে নিছে ঘুর্ণিঝড় “হামুন “। এখন তিনি তার পাঁচ সন্তানকে নিয়ে যাবেন কোথায়.? যাবার যে কোন জায়গা নাই, মাথা গুজার ট্রাই নাই। এরকম অনেকেই শেষ সম্বল কেড়ে নিয়ে গেছে ঘূর্ণিঝড় “হামুন”।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় হামুন: কক্সবাজারে ৩ জনের মৃত্যু
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘুর্ণিঝড় হামুনের আঘাতে কক্সবাজারের মহেশখালীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মহেশখালীর হিন্দু পাড়া গাছের চাপায় হারাধন নামে একজনের মৃত্যু ও আহত ও বেশ কয়েকজন। মঙ্গলবার (২৪ অক্টোবর) ৮ টার দিকে এটি কক্সবাজার উপকূলে আঘাত হানে।
এরপর একটানা রাত সাড়ে ১০টা পর্যন্ত কক্সবাজার উপকূলীয় অঞ্চলে ব্যাপক ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়। ঝড়ো হাওয়া আর বাতাসের তীব্র আঘাতে মহেশখালীতে গাছপালা উপড়ে পড়ে এবং কাচা ঘরবাড়ির,শিক্ষা প্রতিষ্টান, দোকানপাটসহ ,পানের বরজ ভেঙে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ছে।
সড়কে যান চলাচল বন্ধ, যোগাযোগ বিচ্ছিন্ন,পুরো উপজেলা বিদ্যুৎ ও নেটওয়ার্ক অচল হয়ে আছেন। ঘূর্ণিঝড় ” হামুন” মহেশখালীর অনেকের অবস্থা শোচনীয়। এমন অবস্থায় সরকারি সহায়তা খুবই জরুরী। সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিনিধিরা কেউ এখনও খুজ খবর নেই বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।ঘুর্ণিঝড় হামুনের আঘাতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার বিস্তারিত বিবরণ দেয়া সম্ভব বলেও তারা।