মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন

চট্টগ্রামে ১৮ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে ১৮ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে ১৮ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের ১৮ মামলার পলাতক আসামি নজরুল ইসলাম চৌধুরীকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ- সিএমপি’র ডবলমুরিং থানার একটি দল গোপন সূত্রের সংবাদে বুধবার (৩ মে) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকার মতিঝিল থেকে সাজাপ্রাপ্ত এই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

সিএমপি বৃহস্পতিবার (৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তার নজরুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে তিনটি সিআর মামলায় সাজা ও আরো ১৫ টি সিআর মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার আসামি নজরুল ইসলাম চৌধুরী দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন হাউজিং সোসাইটির সাইনবোর্ডে বহুতল ভবন নির্মাণের নামে দেশে বসবাসকারী নাগরিকসহ প্রবাসীদের নিকট থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করে নিজের নামে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |