বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
নেত্রকোনা অফিস : বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল করতে ৫ শতাধিক নেতা কর্মী সহকারে নগরীর চরপাড়া মোড় থেকে একটি মিছিল নিয়ে পলিটেকনিক্যাল মাঠে অনুষ্ঠিত সমাবেশে অংশ নেন নেত্রকোনা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রোটারিয়ান নাজমুল হাসান। এ সময় নেতা-কর্মীরা নামজুল হাসান এর নেতৃত্বে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি সহ দলীয় কারাবন্দী নেতা কর্মীদের মুক্তির দাবিতে স্লোগান দিয়ে সমাবেশে অংশ নেন।
এ-সময় কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহ-সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৩(আটপাড়া-কেন্দুয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী রোটারিয়ান নাজমুল হাসান বলেন, এই স্বৈরশাসক সরকারের অধীনে দেশে কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে দেয়া হবে না। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে সকল বন্ধি নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। এসময় তত্ত্বাবধায়ক সরকারের অধিনে জাতীয় নির্বাচনের দাবীত করেন তিনি।
মিছিলে অংশগ্রহন করেন নেত্রকোনা জেলা যুবদলের সহ-সভাপতি জনাব হুমায়ূন রায়হান, বলাইশিমুল ইউপি বিএনপি’র সাবেক সভাপতি আলী আকবর তালুকদার মল্লিক, কেন্দুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক রবিন আহমেদ, আনিসুজ্জামান আকন্দ সোহাগ, রোমান আহমেদ, নেত্রকোনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি জনাব সানোয়ার শিবলী, কেন্দুয়া উপজেলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব জনাব শেখ আমিনুল ইসলাম জেনিস, আটপাড়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি খায়রুল কবির তালুকদার, আটপাড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রহিছউদিদিন ক্বারী, সাবেক প্রচার সম্পাদক অসিম উদ্দিন তালুকদার, আটপাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক কামাল হোসেন তালুকদার, আটপাড়া উপজেলা স্বেচছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুর রহমান উজ্জল, আটপাড়া উপজেলা যুবদলের সদস্যসচিব নূর ফরিদ, আটপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর হাসান রুপম, আটপাড়া উপজেলা বিএনপির আহবায়ক সদস্য ইমরান হোসেন তালুকদার, আটপাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল খান প্রমূখ সহ প্রায় পাঁচশতাধিক নেতাকর্মী।