মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

সালথায় শিশুকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির অভিযোগ

সালথায় শিশুকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির অভিযোগ

মোঃ পারভেজ মিয়া, সালথা (ফরিদপুর): ফরিদপুরের সালথায় ৪ বছরের শিশুকে চাকুর মুখে জিম্মি করে প্রবাসী দুই সহোদরের বাড়ি থেকে নগদ ৩ লাক্ষ টাকা, প্রায় ৪ ভরি স্বর্ণালংকার, ১টি এ্যান্ডয়েট মোবাইল সেট লুটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ৩টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর গ্রামের মো. চানু ফকিরের দুই প্রবাসী ছেলে ইয়াছিন ফকির ও রবিউল ফকিরের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত প্রবাসী দুই ভাইয়ের মা শিউলী বেগম।

তিনি অভিযোগ করে বলেন, আমার দুই ছেলে দীর্ঘদিন ধরে বিদেশে থাকে। বুধবার দিবাগত রাত ৩ টার দিকে আমাদের ঘরের বারান্দার টিনের চালা কেটে কয়েকজন প্রবেশ করে। তারা ঘরে ঢুকে আমার ছেলের স্ত্রী লিমা বেগমের ৪ বছরের শিশু ছেলের গলায় চাকু ঠেকিয়ে বলে, চিৎকার করলে ওকে মেরে ফেলব। পরে ডাকাতদলের সদস্যরা বাড়ির সবাইকে জিম্মি করে ঘরে থাকা নগদ ৩ লাখ টাকা, ১টি অ্যান্ড্রোয়েড মোবাইল ও ৪ ভরি স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে চলে যায়। যার আনুমানিক মূল্য ৯ লাখ টাকা।

সালথা থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান বলেন, খবর পেয়ে আমিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসেছি। আমরা ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |