সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

গাজীপুরে আরো এক মামলায় খালাস পেলেন তারেক রহমান

গাজীপুরে আরো এক মামলায় খালাস পেলেন তারেক রহমান

সিরাজুল ইসলাম তপু, গাজীপুর: গাজীপুরে ৯ বছর আগে করা একটি বিষ্ফোরক আইনে দায়ের করা মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে গাজীপুরের বিভিন্ন থানায় দায়ের করা চারটি মামলা থেকে তিনি খালাস পেলেন।
মামলায় তারেক রহমান ছাড়াও গাজীপুরের  বিএনপি ও জামায়াতের  আরো ৬০ নেতাকর্মী এ মামলা থেকে খালাস পেয়েছেন। সোমবার গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের  বিচারক আহমেদ শাহরিয়ার আরিক এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, বাসে পেট্রোল বোমা নিক্ষেপে ও নাশকতার অভিযোগ এনে ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে তৎকালীন জয়দেবপুর থানার এসআই  সৈয়দ আবুল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
আদালতে বিবাদী পক্ষে ড. সহিদউজ্জামান, সিদ্দিকুর রহমান, মুস্তফা কামাল, নাছির উদ্দিন আরমান আলীসহ বিপুলসংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |