মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

অকালে ঝরে গেল লোহাগাড়ার আলোকিত সন্তান ডা: সাইদুল

অকালে ঝরে গেল লোহাগাড়ার আলোকিত সন্তান ডা: সাইদুল

এম, দলিলুর রহমান, লোহাগাড়া, চট্টগ্রাম: মাইক্রোবাস পিক-আপের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন লোহাগাড়ার আলোকিত সন্তান মানবিক ডাক্তার হাফেজ সাইদুল ওমাম(৩০)। ১৬ নভেম্বর সকাল ৮ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলহাজারা পাগলির বিল এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহত হাফেজ ডাক্তার সাইদুল ওমাম চট্টগ্রাম লোহাগাড়া উপজেলাধীন পুটিবিলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড গৌড়স্থান চৌধুরী বাড়ীর শাহজাহান চৌধুরীর ছেলে। তিনি চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন, পাশাপাশি তিনি ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের লেকচারার ছিলেন। মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, মাইক্রোবাস ও পিক-আপের সংঘর্ষে সাইদুল ওমাম নামে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, ডা. সাইদুল ওমাম কুরআনে হাফেজ ও চট্টগ্রামের প্রাচীন ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম কামিল মাদরাসা থেকে ইসলামী শিক্ষায় উচ্চতর ডিগ্রী অর্জন করেন। এছাড়া, সাউদার্ণ মেডিকেল কলেজে থেকে এমবিবিএস পাস করেন তিনি। ডা. সাইদুল ওমাম পেশায় ডাক্তার হলেও তিনি ছিলেন কুরআনের হাফেজ, সেই সুবাদে বিগত তিন বছর পার্কভিউ হাসপাতাল জামে মসজিদে রমজান মাসে সালাতুত তারাবিহ ইমামতি করেছেন। তার মৃত্যুতে নিজ এলাকা লোহাগাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |