মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের অভিযানে সেচ পাম্প চোর আটক

ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের অভিযানে সেচ পাম্প চোর আটক

সুমন ভট্টাচার্য ,ময়মনসিংহ:

ময়মনসিংহ উপজেলার চর ঈশ্বরদিয়া চরাঞ্চলের কৃষকদের আবাদী জমির সেচ পাম্পের মটর চুরির চোর চক্রের ০২ সদস্য গ্রেফতার করে কোতোয়ালী মডেল থানা পুলিশ । আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় ২১টি সেচ পাম্প ।

কোতোয়ালী মডেল থানার চর ঈশ্বরদিয়া চরাঞ্চলের কৃষকদের আবাদী জমির সেচ পাম্পের মটর চোরদলের সদস্যরা দীর্ঘদিন যাবত চুরি করে আসছিল। এ বিষয়ে এলাকাবাসী থানার অফিসার ইনচার্জকে জানালে তিনি এলাকাবাসীদের নিয়ে চুরি রোধ কল্পে বিট পুলিশিং সভা করেন এবং স্থানীয় লোকজনদের সহায়তায় কোতোয়ালী থানা পুলিশ অভিযান পরিচালনা করে জয়বাংলা বাজার হতে আসামী সাব্বির(২৬), পিতামৃতঃ সালাম খাঁ, সাং-ভবানীপুর,
থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন ।

আটককৃত আসামী সাব্বিরকে নিয়ে পুনরায় অভিযান পরিচালনা করে তারাকান্দা থানাধীন খামারের বাজার হতে আজাহারুল ইসলাম (২২), পিতা-আঃ সালাম, সাং-পলাশকান্দা, থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করে থানা পুলিশ । আজাহারুল ইসলামের দেওয়া তথ্যমতে তার নিজস্ব শরীফ এন্টারপ্রাইজ ইলেকট্রনিক্স নামক দোকান হতে চোরাই যাওয়া মালামাল (বিভিন্ন কোম্পানীর) পুরাতন মোটর ০২টি ০২ ঘোড়া, ১১টি দেড় ঘোড়া, ০৮টি ০১ ঘোড়া মোট ২১টি পুরাতন মোটর যার সর্বমোট মূল্য ১,৩৮,০০০/-(এক লক্ষ আটত্রিশ হাজার)টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান,উক্ত ঘটনায় কোতোয়ালী মডেল থানায় একটি মামলা রুজু হয় । মামলা নং-১০১/১২৩৪, তারিখ ২৩/১১/২০২২ খ্রিঃ ধারা-৪৫৭/৩৭৯ । চোরাই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি। চোর চক্রের ০২ সদস্য গ্রেফতার ও মালামাল উদ্ধার করায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |