মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৩৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১ হাজার ৭৩০ ইয়াবা, ২৪৩ গ্রাম হেরোইন, ১৫ কেজি ৫৬০ গ্রাম গাঁজা, ১০ বোতল ফেনসিডিল ও ১০টি নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা দায়ের করা হয়েছে