মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

লাইসেন্স জালিয়াতির দায়ে ভ্রাম‍্যমাণ আদালতের অভিযানে আটক ১

লাইসেন্স জালিয়াতির দায়ে ভ্রাম‍্যমাণ আদালতের অভিযানে আটক ১

সুমন ভট্রাচার্য:

মসিকের ভ্রাম‍্যমাণ আদালত অভিযান চালিয়ে ব্যাটারিচালিত অটো রিকশার লাইসেন্স জালিয়াতির দায়ে সুমন ঘোষ (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করে। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ নগরীর ছোট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ভ্রাম‍্যমাণ আদালত । আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা ।

অভিযানকালে সাংবাদিকদের  প্রশ্নের জবাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা বলেন, যানজট নিরসনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন বিভিন্ন উদ্যোগ নিয়েছে,যার মধ্যে অন্যতম হচ্ছে মিশুক ও অটোবাইককে তারিখ ভিত্তিক রঙ পৃথককরণসহ ডিজিটাল রেজিস্ট্রেশন কার্ড ও নাম্বার প্লেট প্রদান।

আটককৃত ব্যক্তি এই রেজিস্ট্রেশন কার্ড এবং নাম্বার প্লেট জালিয়াতি করে বিক্রি করছিল। তাকে আটক করে আইনগত ব‍্যাবস্থা নিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

তিনি আরও জানান,যানজট নিরসনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এ বিষয়ে তৎপর রয়েছে। এ ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানকালে জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব,সহকারী সচিব আমিনুল ইসলাম জাহাঙ্গীর,স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল,আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |