মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শাহজাহান সাজু কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে মো. আমিনুল ইসলাম (৩৫) মো. সুমন মিয়া (২৫) ও মো. শফিকুল (৩০) নামে তিন যুবককে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জানা যায়,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় কিশোরগঞ্জ সার্কেলের পরিদর্শক মাসুদুর রহমান তালুকদার ও উপ-পরিদর্শক তপু খান সহ বিভাগীয় স্টাফদের সমন্বনয়ে রেইডিং টিম জেলা শহরে দিনব্যাপী অভিযান পরিচালনা করে শহরে তাড়াপাশা এলাকায় প্রকাশে গাঁজা সেবন করার সময় তিনজন কে গ্রেফতার করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবলু সূত্রধর প্রকাশ্যে গাঁজা সেবন করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় তিন জনকে সাত দিনের কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন জেলা কারাগারে পাঠানো হয়। তিনি আরও জানান এধরনের অভিযান অব্যাহত থাকবে।