মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

ধর্মপাশায় ১৬৯১টি ভারতীয় শাড়ি, দুটি পিকআপভ্যানসহ চারজনকে আটক করলেন গ্রামবাসী, থানায় মামলা  

ধর্মপাশায় ১৬৯১টি ভারতীয় শাড়ি, দুটি পিকআপভ্যানসহ চারজনকে আটক করলেন গ্রামবাসী, থানায় মামলা  

মোবারক হোসেন রুবেল,ধর্মপাশা

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের মোড় থেকে সোমবার ভোর রাত সাড়ে চারটার দিকে এক হাজার ৬৯১টি ভারতীয় শাড়ি, দুটি পিকআপভ্যানসহ চারজন ব্যক্তিকে আটক করেছেন ধর্মপাশা গ্রামবাসী। শুল্ক ফাঁকি দিয়ে এসব শাড়ি চোরাই পথে নিয়ে আসার ঘটনায় ধর্মপাশা থানার এসআই সোহেল মাহমুদ বাদী হয়ে ওইদিন দুপুরে ছয় জনের নাম উল্লেখ করে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা করেছেন।
  ধর্মপাশা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের বাসিন্দা শাহ আলম (২৪) এর বসতঘর সংলগ্ন তাঁর গুদাম ঘর থেকে প্লাস্টিকের ও পাটের ৮২টি বস্তার ভেতরে থাকা ১হাজার ৬৯১টি শাড়ি দুইটি পিকআপ ভ্যানে তুলে এসব শাড়ি ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য সোমবার ভোর রাত সাড়ে চারটার দিকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। এ সময় ধর্মপাশা গ্রামের মোড়ে শুয়ে থাকা একটি কুকুরের উপর ভারতীয় শাড়িবহন কৃত পিকআপ ভ্যানের চালক ওই কুকুরটির উপর গাড়িটি তুলে দেয়। এতে কুকুরটি উচ্ছস্বরে ঘেউ ঘেউ শব্দ করায় স্থানীয় লোকজনদের বিষয়টি সন্দেহ হয়। পরে গ্রামবাসী ভারতীয় শাড়ি ভর্তি ওই দুইটি পিকআপভ্যান ও পিকআপের মধ্যে থাকা চারজন ব্যক্তিকে আটক করে পুলিশে খবর দেন।
পুলিশ ভোর পৌনে পাঁচটার দিকে ঘটনাস্থলে গিয়ে ভারতীয় শাড়ি ভর্তি দুইটি পিকআপ ও চারজন ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পর থানা চত্ত্বরে এসব শাড়ি গণনা করে তা জব্দ করা হয়। দুইটি পিকআপ ভ্যান থেকে আটক কৃতরা হলেন, টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার বড় চওনা গ্রামের জাহিদুল ইসলাম (২৪), সাব্বির মিয়া (১৬), রায়হান মিয়া (১৬) ও একই উপজেলার হামিদপুর গ্রামের নাজমুল ইসলাম (২৬)।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে সোমবার দুপুরে ধর্মপাশা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। আটককৃতদের এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে ওইদিনই আদালতে পাঠানো হয়েছে। পলাকত দুইজন আসামিকে গ্রেফতারের চেষ্ঠা চলছে

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |