মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

সবজির সঙ্গে গাঁজা চাষ!

সবজির সঙ্গে গাঁজা চাষ!

মোঃ রাছেল রানা,কুষ্টিয়া:  কুষ্টিয়ার কুমারখালীতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে সবজির সঙ্গে গাঁজা চাষের অভিযোগ পাওয়া গেছে। রোববার দুপুরে যদুবয়রা ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত আইনুদ্দিনের ছেলে সেলিমের বেগুন খেত থেকে গাঁজার গাছ উদ্ধার করেছে যদুবয়রা ক্যাম্পের পুলিশ। থানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত সেলিম বেগুন খেতে গাঁজার গাছ রোপণ করে চাষ করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয়দের চোখ ফাঁকি দিতে সে সবজি ক্ষেতের চারপাশ নেট দিয়ে ঘিরে রাখত এবং বেগুন গাছের সঙ্গে সামঞ্জস্য রেখে গাঁজার গাছের মাথা ছেঁটে দিতেন। রোববার গোপন সংবাদের ভিত্তিতে যদুবয়রা ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাঁজার গাছ উদ্ধার করেন। এ সময় গাঁজা চাষি সেলিমের বাড়িতে গিয়ে তাকে খুঁজে পাওয়া যায়নি বলে জানা যায়। যদুবয়রা ক্যাম্প ইনচার্জ সাব ইন্সপেক্টর বিল্লাল জানান, পুলিশের চোখ ফাঁকি দিতে বেগুন খেতের চারপাশ নেট দিয়ে ঘিরে বেগুনের সঙ্গে গাঁজা চাষের অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকে গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। গাঁজা চাষি পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |