মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
মো: সাইফুউদ্দিন চৌধুরী জুয়েল : নিখোঁজের এক সপ্তাহ পর দুই কন্যা শিশুকে উদ্ধার করেছে চট্টগ্রাম পুলিশ। নগরীর খুলশি ও চাঁন্দগাও এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়। সোমবার ৩ এপ্রিল সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মহাতাব উদ্দিন চৌধুরী এ তথ্য জানান। পুলিশ জানায়, গত ২৭ মার্চ রাতে নগরীর খুলশী সেগুনবাগান এলাকা থেকে নিখোঁজ হয় ৯ বছর বয়সী জন্নাত। শিশুটিকে লালন-পালন করা সংক্রান্ত দ্বন্দের কারণে সে নিখোঁজ হয় বলে দাবি পুলিশের।
অন্যদিকে গত ২৮ মার্চ মায়ের সাথে রাগারাগি করে নগরীর হালিশহরের বাসা থেকে বেরিয়ে যায় ৮ বছর বয়সী মায়েশা। নিখোঁজের পর এক ব্যক্তি তাকে রাস্তা থেকে নিজের বাসায় নিয়ে রাখেন। মায়েশার নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে ওই ব্যক্তি তাকে থানায় দিয়ে আসেন। সন্তানদের প্রতি বাবা-মায়ের আরও যত্নবান হওয়ার তাগিদ দেন পুলিশ কর্মকর্তারা।