বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
গাজী রুবেল, কুমিল্লা: কুমিল্লার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৪৭ বোতল ফেনসিডিলসহ মোঃ সুমন মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সুলতানপুর ব্যাটালিয়ন(৬০)(বিজিবি) সদস্যরা ।
সোমবার (২৪এপ্রিল) বেলা সারে ১২ টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানাধীন শশীদল সীমান্ত এলাকায় পৃথক অভিযানে মানরা রেল ব্রিজ এর নিচ থেকে তার সাথে থাকা ৪ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে। আটককৃত সুমন মিয়া উপজেলা মলিকাদীর্ঘী এলাকার মৃত নুর ইসলাম এর ছেলে।
বিজিবি সূত্রে জানায়,
অপর দিকে মাদক ব্যবসায়ীরা ভারত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল এনে সীমান্ত এলাকার ইছারপুল নামক স্থান দিয়ে পারাপার করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে। পরে সুলতানপুর (৬০) ব্যাটালিয় এর অধিনায়ক এর নির্দেশে শশীদল বিজিবির হাবিলদার ফারুক কামাল সংগীয় একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ৩১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি মটর সাইকেল ফেলে পাচারকারীরা সীমান্তে পালিয়ে যায় । এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। অপরদিকে রাত সারে ১২ টার দিকে তেতাভূমি এলাকায় ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান অভিযান চালিয়ে ৩৩ বোতল ফেনসিডিল আটক করা হয়। শশীদল বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার ফারুক কামাল ফেনসিডিল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকৃতর বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে।