মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
মোঃ আশিকুর রহমান সৈকত বেলাব, নরসিংদী : স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীদের সাথে রাস্তায় বাই সাইকেল চালিয়ে প্রশংসায় ভাসছেন নরসিংদীর বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আয়শা জান্নাত তাহেরা। রুচিশীল পোষাকে শিক্ষার্থীদের মাঝে উপজেলার একজন সর্বোচ্চপদস্থ্য কর্মকর্তার এমন উপস্থিতি শিক্ষার্থীদের অনুপ্রেরণা জুগিয়েছে। বৃদ্ধি পেয়েছে সরকারী কর্মকর্তাদের প্রতি অন্যরকম ভালোবাসা ও শ্রদ্ধাবোধ।
জানা যায়, বেলাব উপজেলার বাজনাব ইউনিয়নের হাড়িসাংগান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বাজনাব-পোড়াদিয়া রাস্তায় সাইকেল চালানো ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করেছেন তিনি নিজেই । প্রশাসনিক কাজের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তিনি সম্পৃক্ত থাকতেও পছন্দ করেন বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা জান্নাত তাহেরা।