মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

কয়েক ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার এবং চোরাই সম্পূর্ণ টাকা উদ্ধার

কয়েক ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার এবং চোরাই সম্পূর্ণ টাকা উদ্ধার

কয়েক ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার এবং চোরাই সম্পূর্ণ টাকা উদ্ধার

বিশেষ প্রতিনিধি : উন্নত নাগরিক সেবা এবং নিরাপদ নাগেশ্বরী গড়তে নাগেশ্বরী থানা পুলিশ সদা তৎপর। এরই ধারাবাহিকতায় গত ইংরেজি ১২/৫/২৩ তারিখ রাত ১২:৩০ মিনিটে বাদী জনাব মোঃ আশরাফুল আলম রব্বানী এর লিখিত অভিযোগের মাধ্যমে জানা যায় যে নাগেশ্বরী থানাধীন রায়গঞ্জ বাজার বাদীর দোকান হতে ক্যাশ বাক্সের তালা ভেঙ্গে অজ্ঞাত নামা চোর ৩,৩১০০০/(3 লক্ষ 31 হাজার) চুরি করে। তাৎক্ষণিকভাবে নাগেশ্বরী থানা পুলিশ দোকানে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আসামি সনাক্ত করে আসামী১/মো:মহসীন আলী(৫০) কে গ্রেফতার করত: কৌশলী জিজ্ঞাসাবাদে আসামীর স্বীকারোক্তি মতে ভূরুঙ্গামারী থানাধীন কামাত রাঙ্গারিয়া এলাকা হতে আসামির সনাক্ত মতে ধৃত আসামি এর আপন ভায়রা আসামী ২/ মো:আব্দুল জলিল (৫২)কে গ্রেফতার করত: আসামীদের দেখানো এবং উপস্থাপন মতে চুরি যাওয়া ৩ লক্ষ ২০ হাজার৮ শত ৬০ টাকা উদ্ধার করে।

আসামিদের নিয়মিত মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এজাহার প্রাপ্তির মাত্র কয়েক ঘন্টার মধ্যে অজ্ঞাত নামা চোর শনাক্ত, গ্রেফতার, এবং চুরি যাওয়া সম্পূর্ণ টাকা উদ্ধার নিঃসন্দেহে জনমনে নাগেশ্বরী থানা পুলিশ তথা কুড়িগ্রাম জেলা পুলিশ সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলবে। অপরদিকে অপরাধীদের মনে নাগেশ্বরী থানা পুলিশ তথা কুড়িগ্রাম জেলা পুলিশ সম্পর্কে পুলিশ ভীতির জন্ম দেবে যাহা আইন-শৃঙ্খলা উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে সাধারণ মানুষ মনে করে। উন্নতমানের নাগরিকসেবা এবং অপরাধমুক্ত নাগেশ্বরী গড়তে নাগেশ্বরী থানা পুলিশ বদ্ধপরিকর।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |