সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

কর্ণফুলীতে পুরাতন ব্রিজঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সিডিএ

কর্ণফুলীতে পুরাতন ব্রিজঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সিডিএ

ওসমান হোসাইন, কর্ণফুলী, চট্টগ্রাম: চট্টগ্রাম কর্ণফুলী নদীর বামতীরে মইজ্জ্যারটেক টু পুরাতন ব্রিজঘাট এলাকায় প্রথম দিনের উচ্ছেদ অভিযানে পুনর্দখল করে গড়ে তোলা ২৫০ অবৈধ স্থাপনা, ঝুঁপড়ি ও পাকা দোকান গুঁড়িয়ে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ (সিডিএ)। এতে বিনা নোটিশে মুহুর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় পুরাতন ব্রিজঘাট। তবে কেউ বাধা না দেওয়ায় ভ্রাম্যমাণ আদালত কাউকে কারাদণ্ড বা জরিমানা করার মতো কোন ঘটনা ঘটেনি। কয়েক বছর আগেও একই স্থানে উচ্ছেদ করা হলে প্রভাবশালীরা পরে তা দখল করে কাঁচা বাজার এবং দোকান নির্মাণ করেন। উচ্ছেদ করা স্থাপনা শেষ খবর পাওয়া পর্যন্ত কোন নিলামে তোলে বিক্রি করা হয়নি। তাতে দেখা যায়, স্ব স্ব ক্ষতিগ্রস্ত দোকানদারেরা দোকানের জিনিসপত্র ও মালামাল কুঁড়িয়ে নিয়ে যেতে দেখা যায়।

মঙ্গলবার (২৩ মে) অবৈধ এসব স্থাপনা চোখের নিমিষেই গুঁড়িয়ে দেয় সিডিএ। উচ্ছেদে অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ (সিডিএ) এর স্পেশাল মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ চৌধুরী।সরেজমিনে গিয়ে জানা গেছে, এতে সিডিএ খেলার মাঠ তথা কয়লার মাঠ সংলগ্ন পুরাতন ব্রিজঘাটের আড়াই শত দোকান ঘর উচ্ছেদ করেছে সিডিএ। এতে প্রায় ৫ শত লোকের কর্মসংস্থান বিলিন হয়ে গেছে। তবে গুঁড়িয়ে দেয়া ধ্বংসস্তুপে আবারো যেন দোকান তৈরি করতে না পারে সেজন্য কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, ‘দোকান প্রতি দৈনিক ভাড়া ও নতুন করে ইজারার টোল গুনতে হতো তাদের। টাকা সংগ্রহ করতেন একাধিক ব্যক্তি। বাজারটি উপজেলা থেকে ইজারা দেওয়ায় পর থেকে আমাদের উপর এই বিপদ নেমে আসে। আমাদের পেটে আঘাত করেছে ইজারা দরপত্র।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |