মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

শেখ হাসিনাকে হত্যার হুমকির, প্রতিবাদে ইবি শিক্ষক-কর্মকর্তাদের মানববন্ধন

শেখ হাসিনাকে হত্যার হুমকির, প্রতিবাদে ইবি শিক্ষক-কর্মকর্তাদের মানববন্ধন

জামাল উদ্দীন, ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে আওয়ামীপন্থী শিক্ষক কর্মকর্তাদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদ, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম ও শিক্ষক শিক্ষার্থীদের সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ। বুধবার (২৪ মে) বেলা ১১টায় প্রশাসন ভবন চত্ত্বরে এর আয়োজন করা হয়। পরে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল আরফিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, ভারপ্রাপ্ত রেজিস্টার এইচ এম আলী হাসান, সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী ও সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

এছাড়া শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সভাপতি অধ্যাপক ড. অরবিন্দ সাহা ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. বাকি বিল্লাহ বিকুলসহ অন্য শিক্ষক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।।

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, “জঙ্গিবাদী, মৌলবাদী ও দেশবিরোধী অপশক্তিরা আবার এই বাংলাদেশকে কবরস্থান বানাতে চায় তারা। পঁচাত্তরের পর তারা সারা দেশ কে কবরস্থান বানিয়ে রেখেছিলো। এই দেশ যখন উজ্জ্বল ভাবে বিরাজমান, এই দেশ যখন সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাড়িয়েছে তখন তারা আবার এই বাংলাদেশকে কবরস্থান বানানোর মতলবে বিভোর। কেননা দেশের মানুষকে উন্নয়ন ভোগ করা থেকে বিরত রাখতে চায় তারা। সাথে আরেকটি পঁচাত্তরের ১৫ই আগস্ট দেখতে চায়। এই আগস্ট মাস তাদের বড়ই প্রিয়, কারণ এই মাসেই পাকিস্তানের জন্ম হয়েছিলো।’

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |