সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২০ অপরাহ্ন

চকরিয়া ১০০ শয্যা হাসপাতালে রোগীদের চরম ভোগান্তি

চকরিয়া ১০০ শয্যা হাসপাতালে রোগীদের চরম ভোগান্তি

মোস্তফা কামালউদ্দিন, চকরিয়া: কক্সবাজারের চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার মধ্যে ৬ লাখের বেশি মানুষের বসবাস। এই হাসপাতালের পূর্বপাশে লামা ও আলীকদম উপজেলা এবং পশ্চিমে মহেশখালী, কুতুবদিয়া ও পেকুয়া উপজেলা। জানা যায়, বিগত চারদলীয় জোট সরকারের সময়ে ৫শত শয্যা হাসপাতালের একটি প্রকল্প এগিয়ে গিয়েছিল। বিগত ২০০৮ সালে সরকার পরিবর্তনের পরপর এ হাসপাতালে বেশ কয়েকজন প্রশাসনিক কর্মকর্তা বদলী হয়। পরে প্রকল্পটি আলোর মুখ দেখেনি।

সূত্রে জানা যায়, মহেশখালী, পেকুয়া, কুতুবদিয়া, লামা, আলীকদম উপজেলায় সরকারি হাসপাতাল থাকলেও রোগীরা সেখানে উন্নত মানের চিকিৎসাসেবা না পাওয়ায় চকরিয়া ১০০শয্যা হাসপাতালে চলে আসে। হাসপাতালের চিকিৎসক ডা: শোভন দত্ত বলেন- ‘১০০ শয্যার হাসপাতাল নামে থাকলেও পূর্বের ৫০ শয্যার উপর ভিত্তি করে বিভিন্ন রোগের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি আমরা’। খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালে নিম্নমানের খাদ্য সরবরাহসহ ১০০ শয্যার বিপরীতে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় হতে বিভিন্ন ধরণের গুরুত্বপূর্ণ ওষুধ সরবরাহ করা হয়। এসব ওষুধ হাসপাতালের একাউন্ট্যান্ট ছিদ্দিকী গোপনে আঁতাতের মাধ্যমে পাচার করে দিচ্ছেন।

জানা যায়, চকরিয়া উপশহরে বিভিন্ন ধরণের বেসরকারি হাসপাতাল রয়েছে। এগুলোর মধ্যে বেসরকারি হাসপাতাল ম্যাক্স এ গিয়ে সরকারি হাসপাতালের চিকিৎসক ডা. শোভন দত্ত চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। এছাড়া বিভিন্ন জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভার নামে সরকারি হাসপাতালকে হ য ব র ল অবস্থার মধ্যে ফেলে দিচ্ছেন। বিভিন্ন সচেতন মহল ডা: শোভন দত্ত ও একাউন্ট্যান্ট ছিদ্দিকীকে তাদের এসব অপকর্ম ও ব্যাপক দুর্নীতি তদন্ত করে শাস্তিমূলক বদলি করার জন্য দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |