মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

নতুন নেতৃত্বে ইবি ফটোগ্রাফিক সোসাইটি

নতুন নেতৃত্বে ইবি ফটোগ্রাফিক সোসাইটি

জামাল উদ্দীন, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আলোকচিত্রগ্রাহকদের সংগঠন ফটোগ্রাফিক সোসাইটির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাসির উদ্দীন আবির এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হৃদয় তালুকদার। বুধবার (৩১ মে) বিশ্ববিদ্যালয়ের বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সংগঠনটির সদস্যদের উপস্থিতিতে ২৩ সদস্যবিশিষ্ট (২০২২-২৩) নতুন এ কমিটি গঠিত হয়৷

সংগঠনটির উপদেষ্টামন্ডলী অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল, সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম ও কে এম শরফুদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির বিষয়টি নিশ্চিত করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আহমেদ জুবায়ের, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদউল্লাহ হাসান, তন্ময় হাফিজ, মাইনুল ইসলাম ও মোহাম্মদ সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক সিরাজুজ জামান গালিব, ফয়সাল ফাহিম, দপ্তর সম্পাদক নাঈম ইসলাম, মতিউর রহমান ও শরিফুল ইসলাম মজুমদার, কোষাধ্যক্ষ এস.কে সামিম রেজা, রিজওয়ান খান, প্রকাশনা ও যোগাযোগ বিষয়ক সম্পাদক হাসিন ইনতাসাফ অর্প, পরিকল্পনা ও প্রদর্শনী সম্পাদক ইমন হাসান, শাওয়ানা শামিম, মিডিয়া প্রকাশনা সম্পাদক মোতালেব বিশ্বাস লিখন, বনি আমিন, মানবসম্পদ ব্যবস্থাপক শাহরিয়ার নাফিজ রনি, উপদেষ্টা সম্পাদক ফারহানা ইবাদ, মাহবুবুর রহমান এবং চিত্রনাট্য লেখক সম্পাদক লামিয়া হোসাইন। নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক হৃদয় তালুকদার বলেন, “ইবি ফটোগ্ৰাফিক সোসাইটি কোন একক সংগঠন নয়। নবগঠিত কমিটি সংগঠনটির প্রতিটি কার্যনির্বাহী ও সাধারণ সদস্যের ক্রিয়েটিভ আইডিয়া বাস্তবায়নের মধ্য দিয়ে সংগঠন কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সদা তৎপর থাকবে।”

উল্লেখ্য, নতুন এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |