মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে আদিত্য সিকদার প্রিন্স

জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে আদিত্য সিকদার প্রিন্স

জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা ২০২৩ এর জাতীয় পর্যায়ে অংশগ্রহনের সুযোগ পেয়েছে রামুর কৃতি শিক্ষার্থী আদিত্য সিকদার প্রিন্স

ইয়াছমিন মুন্নী , কক্সবাজার প্রতিনিধি : জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা ২০২৩ এর জাতীয় পর্যায়ে অংশগ্রহনের সুযোগ পেয়েছে রামুর কৃতি শিক্ষার্থী আদিত্য সিকদার প্রিন্স। সে গত ২৯ মে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে বিতর্ক (একক) প্রতিযোগিতায় অংশ নিয়ে ১ম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহন নিশ্চিত করেছে। ইতিপূর্বেও আদিত্য সিকদার প্রিন্স ৩ বার জাতীয় পর্যায়ে অংশ নিয়েছিলো। আদিত্য সিকদার প্রিন্স রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপি গ্রামের বাসিন্দা রামু উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি ও রামু প্রেস ক্লাবের সহযোগি সদস্য প্রকাশ সিকদার এবং গৃহিনী শুক্লা সিকদার এর একমাত্র সন্তান। সে রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।

বাবা প্রকাশ সিকদার জানান- আদিত্য সিকদার প্রিন্স বিতর্ক (একক) প্রতিযোগিতায় জাতীয় পর্যায়েও যেন সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারে। এজন্য তিনি সবার আশির্বাদ কামনা করেছেন। এদিকে রামু প্রেসক্লাবের সহযোগী সদস্য প্রকাশ সিকদারের ছেলে আদিত্য সিকদার প্রিন্স জাতীয় পর্যায়ে বিতর্ক (একক) প্রতিযোগিতায় অংশগ্রহনের সুযোগ পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন- রামু প্রেস ক্লাবের সভাপতি নীতিশ বড়ুয়া, সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ সহ সকল সদস্যবৃন্দ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |