মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
বান্দরবান প্রতিনিধি : আগামী ১৭ জুলাই বান্দরবান পৌরসভার উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।এ নিয়ে জেলা জুড়ে চলছে নানা জল্পনা কল্পনা। এরই মধ্যে ক্ষমতাসীন দলের মনোনয়ন প্রত্যাশীরাও শুরু করেছেন নানা প্রচেষ্টা। তবে কে পাচ্ছেন আ:লীগের পক্ষথেকে মেয়র পদে মনোনয়ন? গত এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে বান্দরবানের পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবীর অকাল মৃত্যুতে পদটি শূন্য হওয়ার পর পেনেল মেয়র সৌরভ দাশ শেখর ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব গ্রহন করেন। নির্বাচন কমিশন আগামী ১৭ জুলাই বান্দরবান পৌরসভার উপ-নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে এপ্রচেষ্টা বেড়েছে কয়েক গুন। বান্দরবান নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বান্দরবান পৌরসভা এলাকায় ভোটার সংখ্যা ৩৩ হাজার ৭৪৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৬০১ জন, নারী ভোটার ১৫ হাজার ১৪৬ জন।
বান্দরবান জেলা পর্যায়ের কয়েকজন নেতা কর্মীদের সাথে আলাপ কালে জানাযায়, বান্দরবান পৌর সভার উপ-নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন প্রত্যাশিরা প্রকাশ্যে না হলেও নিজেদের মত করে দলের শীর্ষ নেতাদের সাথে আলাপ চালিয়ে যাচ্ছেন। তাদের দেওয়া তথ্য মতে জেলা, পৌর ও সাবেক ছাত্র লীগের নেতাসহ অন্তত সাত জন মনোনয়ন পেতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদের মধ্যে রয়েছে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লক্ষী পদ দাস,যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সৈরভ দাশ শেখর, পৌর আ: লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, জেলা আ:লীগের সাংঙ্গঠনিক সম্পাদক প্রকাশ বড়ুয়া, জেলা আ: লীগের আইন বিষয়ক সম্পাদ অ্যাডভোটে ইবাল করিম এবং সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ চৌধুরী।
বান্দরবান জেলা আ:লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লক্ষীপদ দাস জানান, রাজনীতির সাথে জড়িত থাকার সুবাদে জনসেবা করার আকাঙ্ক্ষা সবসময়ই থাকে।তাই দল থেকে মনোনয়ন দিলে অবশ্যই উপ-নির্বাচনে মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করেন তিনি। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেলল হক বাহাদুর বলেন, গত তিন পৌরসভা নির্বাচনে মনোনয়ন প্রত্যাশা করেছিলাম। দলিয় সিদ্ধান্তে তাকে মনোনয়ন দেয়া হয়নি। এবার দলিয় সিদ্ধান্তে মনোনয়ন পাবেন বলে প্রত্যাশা করছেন তিনি। জেলা আ:লীগের সাংঙ্গঠনিক সম্পাদক প্রকাশ বড়ুয়া জানান, দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে জড়িত থাকার ফলে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জনসেবা করার সুযোগ হয়েছে।
দলের পক্ষ থেকে মনোনয়ন পেলে আসন্ন উপ-নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানান তিনি। বান্দরবান পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সৌরভ দাশ শেখর জানান, বিগত ১২ বছর ধরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে জনসেবা করার সুযোগ দিয়েছে জনগন। এছাড়া দলের সিদ্ধান্তে ৩ বার প্যানেল মেয়র ও ৪ বার ভারপ্রাপ্ত বান্দরবান পৌর মেয়র হিসেবে দ্বায়িত্ব পালন করার সুযোগ হয়েছে।সেই সুবাদে আসন্ন উপ-নির্বাচনে মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণ করার আশাবাদ ও দলের পক্ষ থেকে মনোনয়ন পাওয়ার প্রত্যাশা করেন তিনি।তবে আ:লীগের পক্ষথেকে মনোনয়ন না পেলে দলের পক্ষথেকে যাকে মনোনিত করবে তাকে সর্বাত্বক সহযোগিতা করবেন বলেও জানান তিনি। জেলা আ: লীগের আইন বিষয়ক সম্পাদ অ্যাডভোটে ইবাল করিম জানান, মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণ করার প্রত্যাশায় দলিয় ফরম সংগ্রহ করেছি। তবে দলিয় সিদ্ধান্তকে স্বর্বাত্বক সমর্থনে কাজ করে যাবেন তিনি।
মনোনয়নপ্রত্যাশী শামসুল ইসলাম বলেন, দল থেকে মনোনয়ন দেয়া হলে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। আর যদি অন্য কাউকে মনোনয়ন দেয় তাহলেও দলীয় প্রার্থীকে জয়ী করতেই কাজ করবেন বলে জানান তিনি। সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ চৌধুরী জানান, ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৫ বছর সুনামের সহিত জেলা ছাত্রলীগের সভাপতি পদে দ্বায়িত্ব পালন করেছি। বান্দরবানের মানবিক সংঘটন বান্দরবান পরিবার ও শিশু সংঘঠন শাপলা কুঁড়ি নামে দুইটি মানবিক সংঘটনের কনভেনার হিসেবে কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন গত পৌর নির্বাচনেও মেয়র পদে মনোনয়ন প্রত্যাশি ছিলাম।এবারও প্রত্যাশা করছি।তবে দলীয় সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে দলের জন্য কাজ করে যাবেন বলে জানান তিনি। বান্দরবান আ:লীগের শীর্ষ নেতারা জানান, এবারের উপ-নির্বাচনে অনেকেই মেয়র পদে মনোনয়ন পেতে প্রত্যাশা করেছেন।তবে দলের সুনাম রক্ষা ও জনগনের প্রত্যাশিত নাগরিক সেবা নিশ্চিত করতে ক্লিন ইমেইজের কাউকে মনোনয়ন দেওয়া দেওয়া হবে বলে জানানো হয়।