মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার বরমা শেবন্দি এলাকার অটোরিকসা চালক মো. আবসারের স্ত্রী ১ সন্তানের জননী পূর্বের প্রেমিকের সাথে সন্তানসহ পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মো. আবসার গত ২৮ মে বাদি হয়ে স্ত্রী ও প্রেমিককে আসামী করে চন্দনাইশ থানায় অভিযোগ দায়ের করেন। পালিয়ে যাওয়ার ১২ দিন পরও মা-মেয়েকে উদ্ধার করতে পারেনি পুলিশ। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ মে দিবাগত গভীর রাতে আবসারের স্ত্রী তানিয়া সুলতানা (২১) তার স্বামীকে ঘুমে রেখে ৮ মাসের শিশু কন্যা আতিফাকে নিয়ে তার পূর্বের প্রেমিক সাতবাড়িয়া ভগবান চৌধুরী হাট এলাকার ছিদ্দিক আহমদের ছেলে মো. আবদুর রহিম (২৫)’র সাথে পালিয়ে যায়। এ ব্যাপারে মো. আবসার বাদি হয়ে একই দিন তানিয়া সুলতানা ও তার পূর্বের প্রেমিক আবদুর রহিমকে আসামী করে চন্দনাইশ থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার ১২ দিন পরও পুলিশ তানিয়া সুলতানা ও তার শিশু কন্যা আতিফাকে উদ্ধার করতে পারেনি।
স্থানীয়ভাবে জানা যায় মো. আবসারের সাথে পার্শ্ববর্তী আরিফশাহ পাড়ার আবদুর রহিমের মেয়ে তানিয়া সুলতানার সাথে দেড় বছর পূর্বে পারিবারিকভাবে বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পূর্ব থেকে ভগবান চৌধুরী হাট এলাকার ছিদ্দিক আহমদের ছেলে রাজমিস্ত্রি হেলপার আবদুর রহিমের সাথে প্রণয় চলছিল। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই নুরুল ইসলাম বলেছেন, উভয়ের মধ্যে বিয়ের পূর্ব থেকে প্রেম অব্যাহত ছিল। বিয়ের পরও তাদের প্রেম থেকে যায়। যা ছেলের মা-বাবা জানত। এ ব্যাপারে একাধিকবার রহিমের সাথে মোবাইলে যোগাযোগ হয়েছে। সে ফিরে আসার কথা বলে কালক্ষেপন করিতে থাকে। গতকাল ৭ জুন বিকালে তার মোবাইল ফোন বন্ধ করে দেয়। তাদের অবস্থা জানার জন্য ইতোমধ্যে মোবাইলের কললিস্টের জন্য আবেদন করা হয়েছে। সে সাথে তাদের লোকেশান চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান। এদিকে মামলার বাদি আবসার ও তার পরিবারের সদস্যরা ৮ মাসের আতিফার জন্য শঙ্কা প্রকাশ করেন ।