মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
বাঁশখালী, চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীতে ১০ ই জুলাই শনিবার বিকাল ৩ টায় চাম্বল উচ্চ বিদ্যালয়ের মাঠে বঙ্গবন্ধু অনুর্ধ্ব ১৭ গোল্ডকাপ টুর্নামেন্ট ২০২৩ এর আন্ত উপজেলা পর্যায়ের বাঁশখালী উপজেলার টুর্নামেন্ট উদ্ভোধন করা হয়েছে । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী মোহাম্মদ গালীব সাদলী চৌধুরী মোহাম্মদ গালীব সাদলী, সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী , বিশেষ অতিথি উপস্থিত ছিলেন চাম্বল ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মুজিবুর রহমান, শীলকুপ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান কায়েস সরওয়ার সুমন সহ আরো অনেকে। বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত অনুর্ধ্ব ১৭ ছেলেদের নিয়ে গঠিত দল নিয়ে এ টুর্নামেন্ট পরিচালিত হবে। উক্ত টুর্নামেন্ট এর উদ্ভোধনী খেলায় অংশগ্রহণ করেন বাঁশখালী উপজেলার দুইটি শক্তিশালী দল, চাম্বল ইউনিয়ন একাদশ বনাম ছনুয়া ইউনিয়ন একাদশ। উক্ত ম্যাচে চাম্বল ইউনিয়ন একাদশ ছনুয়া ইউনিয়ন একাদশ কে ১-০ গোলে পরাজিত করে ২য় রাউন্ডে উত্তির্ণ হয়। উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় চাম্বল ইউনিয়ন এর “কাফি”।