মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
দীঘিনালা প্রতিনিধি : শুদ্ধাচার পুরস্কার পেলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরাফাতুল আলম। খাগড়াছড়ি জেলায় উপজেলা পর্যায়ের কার্যালয়গুলোর প্রধানদের মধ্য থেকে ৪র্থ-৯ম গ্রেডের একজন কর্মকর্তা হিসেবে মনোনীত হয়েছেন তিনি।রোববার (১১ জুন) বিকেলে খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান’র হাত থেকে সম্মাননা ক্রেষ্ট, সদনপত্র ও নগদ অর্থ পুরস্কার গ্রহণ করেন মুহাম্মদ আরাফাতুল আলম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) (অঃ দা) মুনতাসির জাহান।দীঘিনালার ইউএনও হিসেবে যোগদানের পর সততা ও কর্তব্যনিষ্ঠার সঙ্গে উপজেলার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন মুহাম্মদ আরাফাতুল আলম। বিভিন্ন কর্মকান্ডের মধ্যদিয়ে তিনি সব শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি ‘মানবিক ইউএনও’ খেতাবে ভূষিত হয়েছেন। কর্মজীবনের সর্বত্রই অসামান্য অবদান ও সততার উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন তিনি। এসবের স্বীকৃতিস্বরূপ এবারেই প্রথম উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন তিনি। দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরাফাতুল আলম বলেন, এ পুরস্কার অর্জন আমার কাজের গতি সঞ্চার করবে। আমি কাজ করতে পছন্দ করি। কারও উপকার করতে পারলে তৃপ্তি পাই। মানুষ ও দেশের জন্য আজীবন কাজ করে যেতে চাই।